FAQs
Frequently Asked Question
ওজন হিসাবঃ আমাদের বেশিরভাগ ব্যবসা হয় যারা নতুন উদ্যোক্তা বা ছোট/মাঝারী ব্যবসায়ী। তাই আমাদের অর্ডারগুলি হয় ছোট সাইজের। কিন্তু পন্যগুলি চায়না থেকে বড় কার্টুনে রি-প্যাকিং করে তারপর শিপমেন্ট করতে হয়। উক্ত বড় কার্টুনের জন্য আমাদের চায়নাতে পেমেন্ট করতে হয় এবং এয়ার/শিপ/কাস্টমস সবাইকে টোটাল ওজনের উপরে পেমেন্ট করতে হয়। কিন্তু আমাদের বেশিরভাগ কাস্টমার এই বড় কার্টুনের ভাগ নিতে চান না। তাই আমাদের প্রতিটি পণ্য আলাদা করে ওজন করতে হয়। আমাদের প্রতিটি প্যাকেট এর ওজন আলাদা হবে ১০০ গ্রাম এর গূনিতক হিসাব করা হয়। যেমন আপনার কোন প্যাকেট এর ওজন ৬২০ গ্রাম হলো তাহলে ৭০০ গ্রাম হিসাব হবে। যদি আপনার একাধিক অর্ডার থাকে তাহলেও প্রতি প্যাকেট আলাদা আলাদা ওজন হিসাব হবে।
আমাদের সাইট থেকে অর্ডার করতে আপনাকে পণ্য মুল্যের ৭০% টাকা পেমেন্ট করে অর্ডার করতে হবে। পণ্য আসার পর বাকি ৩০% টাকা ও শিপিং চার্জ ক্যাশ অন ডেলিভেরী কিংবা অফিসে এসে পেমেন্ট করে পণ্য গ্রহন করতে পারবে।। আমাদের শিপিং চার্জ জানতে ক্লিক করুন
ঢাকার ভিতরে নিম্নোক্ত হারে চার্জ আসবেঃ
প্রথম কেজি ১২০ টাকা ও পরবর্তী কেজি ৩০ টাকা হারে কুরিয়ার চার্জ আসবে। মনে করুন আপনার পণ্যের ওজন ৩কেজি ২০০ গ্রাম । আপনার ডেলিভেরী চার্জ আসবে প্রথম কেজির জন্য ১২০ টাকা ও পরবর্তী ২কেজি ২০০ গ্রাম কে ৩ কেজি হিসাবে ৯০ টাকা সহ ২১০ টাকা আসবে।
ঢাকার বাইরে নিম্নোক্ত হারে চার্জ আসবে
প্রথম কেজি ১৫০ টাকা ও পরবর্তী কেজি ৪০ টাকা হারে কুরিয়ার চার্জ আসবে। মনে করুন আপনার পণ্যের ওজন ৩কেজি ২০০ গ্রাম । আপনার ডেলিভেরী চার্জ আসবে প্রথম কেজির জন্য ১৫০ টাকা ও পরবর্তী ২কেজি ২০০ গ্রাম কে ৩ কেজি হিসাবে ১২০ টাকা সহ ২৭০ টাকা আসবে।
এটি নির্ভর করে আপনি কি একি সাপ্লাইয়ার এর কাছে অর্ডার দিচ্ছেন নাকি আলাদা আলাদা সাপ্লাইয়ার এর কাছ থেকে নিচ্ছেন। যদি সাপ্লাইয়ার আলাদা হয় এবং পণ্য চায়না ওয়্যারহাউসে আসার সময়কাল ভিন্ন হয় তাহলে একাধিক শিপমেন্টে বাংলাদেশে পণ্য আসবে। তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে শিপমেন্ট করে থাকি । যে পণ্যটি চায়না ওয়্যারহাউসে আগে আসে সেটি আমরা চলতি শিপমেন্টে পাঠিয়ে দেই। আমাদের সার্ভিসের বিশেষত্ব হচ্ছে যে আপনি প্রতিটি ধাপে SMS এবং মেইল এর মাধ্যমে পণ্যের অবস্থান সম্পর্কে জানতে পারবেন । আপনি চাইলে আগে আসা পণ্য আগেই ডেলিভেরী নিতে পারবেন অথবা সব পণ্য দেশে আসার পর ডেলিভারি নিতে পারেন।
জ্বি আরো দুই ধরনের খরচ যোগ হবে পণ্য আসার পর
শিপিং ও কাস্টমস চার্জ যা পণ্য আসার পর ওজন হিসাবে যোগ হবে। পণ্য অর্ডার করার সময় শিপিং প্রতি কেজির শিপিং রেট দেয়া থাকে। উক্ত রেট অনুযায়ী পণ্য আসার পর শিপিং চার্জ বাবদ যোগ হয়। ডেলিভেরী চার্জঃ আমাদের অফিস থেকে সরাসরি পণ্য রিসিভ করলে এই চার্জ হবেনা। ট্রান্সপোর্টে ডেলিভেরী নিলে নিম্নোক্ত হারে চার্জ করা হবে
বাই এয়ারে মিনিমাম অর্ডার এর পরিমান ৩ পিস (যদি সাপ্লাইয়ার এর মিনিমাম অর্ডার ৩ এর বেশি হয় তাহলে বেশি) এবং মিনিমাম ১৫০০ টাকা হতে হবে। এর কম অর্ডার সাইট থেকে প্লেস করতে পারবেন না। কিন্তু যদি কোন পন্যের একক মুল্য ১০০০০ টাকার উপরে হয় তাহলে আমাদের পেজ ইনবক্স কিংবা হট লাইন (01734291173) নাম্বারে যোগাযোগ করতে হবে। যদি সাপ্লাইয়ার ১ পিস বিক্রি করতে আগ্রহী হয় তাহলে বিকাশ পেমেন্ট করে অর্ডার করতে পারবেন। বাই শিপ পণ্য আনতে চাইলে প্রতি আইটেম মিনিমাম ২০০ কেজি হতে হবে। উল্লেখ্য কোন আইটেম ৩ পিস/১৫০০ টাকার কম হলে ADD TO CART বাটন এনাবল হবেনা। আর ২০০ কেজির কম ওজন হলে BY SEA বাটন এনাবল হবে না।
- মোবাইল ফোন
- ডায়পার আনা যাবে শিপিং চার্জ আলোচনা সাপেক্ষে
- ক্যামেরা (আলোচনা সাপেক্ষে আনা যাবে)
- SKD (আমদানী নিষিদ্ধ পন্যের অংশ বিশেষ)
- ওয়াকিটকি
- নেটওয়ার্কিং পন্য (রাউটার/জিপন) শিপিং চার্জ প্রতি কেজি ১২০০ টাকা।
- লিকুইড পন্য ১০০ গ্রামের উপরে
- ব্যাটারী জাতীয় পন্য
- মোবাইল টাচ স্ক্রিন
- মোবাইল এর খালি বক্স
- মোবাইল ব্যাটারী (আনা যাবে আলোচনা সাপেক্ষে)
- মোবাইল LCD
- টিভি প্যানেল
- ল্যাপটপ (আনা যাবে আলোচনা সাপেক্ষে)
- মেমোরী কার্ড (আনা যাবে আলোচনা সাপেক্ষে)
- কেমিক্যাল আইটেম
- গোল্ড
- সিগারেট
- ড্রোন/ ড্রোন এর পার্টস
- সেক্স টয়
- সিরিঞ্জ
- গ্যাস লাইটার
- পুরাতন পন্য
- পাকিস্তানি ক্রিম
- সিকিউরিটি পন্য হাতকড়া/পিস্তল/বন্দুক